সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার

নোয়াখালীতে ১৫ মাস বয়সী এক শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচারের সময় কক্সবাজারের দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), র‍্যাব ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ দল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা থেকে দেড়টার মধ্যে সুধারাম মডেল থানাধীন মাইজদী এলাকায় নোয়াখালী-চট্টগ্রাম মহাসড়কের পাশে মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— তানিয়া আক্তার (৩৩) ও জুলেখা (২২)। তারা উভয়েই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে মোট ৩,৭১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৩৫২ গ্রাম। এছাড়া একটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি ও ডিবির একটি দল নোয়াখালীতে অবস্থান নেয়। একই সময় র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী টিম দাগনভূঞা এলাকা থেকে আসামিদের অনুসরণ করতে থাকে। পরে তারা মাইজদীতে পৌঁছালে যৌথ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার করে আসছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে তারা ১৫ মাস বয়সী শিশুকে সঙ্গে রাখতেন। প্রতি চালানে তারা ৩০ থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন বলেও জানিয়েছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক পাচারচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

১৫ মাসের শিশুকে ব্যবহার করে ইয়াবা পাচার

আপডেট টাইম : ০৯:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬