সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

৫ দফা দাবিতে রাণীনগরে জামায়াতের বিক্ষোভ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 30
রাণীনগর (নওগাঁ) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ণ ও পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। মিছিল শেষে আঞ্চলিক মহাসড়কের পাশে সমাবেশ করেন তারা।
রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম।
এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

৫ দফা দাবিতে রাণীনগরে জামায়াতের বিক্ষোভ

আপডেট টাইম : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫