সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

৫ দফা দাবীতে হিলিতে জামায়াতের মিছিল-সমাবেশ

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 35

হাকিমপুর (দিনাজপুর) প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, হাকিমের পৌর জামায়াতের আমীর মো. সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সবিরুল ইসলাম, জেলা ছাত্র শিবির এর সভাপতি, খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম।

এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের কারণে ফ্যাসিষ্ট আওয়ামীকে দেশ ছাড়া করতে পেরেছি। তাই আমাদের প্রথম দাবি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আাইনী ভিত্তি জুলাই সনদ নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে বলে জানান নেতারা। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ও চারমাথা মোড়ে এসে শেষ হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

৫ দফা দাবীতে হিলিতে জামায়াতের মিছিল-সমাবেশ

আপডেট টাইম : ০৫:৪৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫