খাগড়াছড়ির রামগড়ে বিপুল পরিমাণ ভিওআইপির সরঞ্জামসহ দুই চীনা নাগরিক ও তাদের বাংলাদেশি সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে রামগড় পৌর এলাকায় ৪নং ওয়ার্ডের খান কমপ্লেক্সের চারতলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন, জিয়াং চেংটং (৩৩), ট্যাং টংউ (৩২) এবং তাদের সহযোগী মো. আসিফ উদ্দিন (২৫)।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভিওআইপির সরঞ্জামসহ দুই চীনা নাগরিকসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় এই ঘটনায় বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের উপসহকারী পরিচালক মো. মোশারফ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 



















