নির্বাচনী প্রচারণা করার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়ে তিন তিনবার ছোড়া হয়েছে ময়লাপানি। রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে এ ঘটনা ঘটে।
শনিবার (১৫ নভেম্বর) ফেসবুকে প্রচারিত একটি ভিডিওতে নিজের গায়ে ময়লা পানি ছোড়া হয়েছে বলছিলেন ওসমান হাদি। ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন আরো মারতে পারেন, সমস্যা নেই মারেন তিনবার মারছে ময়লা পানি।’
উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ ( শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনে লড়বেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















