সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ফাঁসির রায় শুনে হিলিতে বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

চব্বিশের গণঅভ্যুত্থান এবং জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদালতের এই যুগান্তকারী রায়ের খবর ছড়িয়ে পড়তেই দিনাজপুরের হাকিমপুর হিলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে হিলি বাজারস্থ বিএনপির কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ের মোড় থেকে শুরু করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং আদালতের রায়ের প্রতি তাদের গভীর সন্তোষ প্রকাশ করেন।
মিছিল শেষে, বিএনপির পক্ষ থেকে নেতা-কর্মী পথচারী, হোটেল শ্রমিক রিকশাচালকসহ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত নেতাকর্মীরা জানান দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি। তারা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশের পাশাপাশি ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের ভাষ্য এখন শুধু বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চাই।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলী প্রধান, পৌর যুবদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহ আলী, সদস্য সচিব সোহেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রেজওয়ান আহম্মেদ রিমন প্রদান সহ আরও অনেকে।
83
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাঁসির রায় শুনে হিলিতে বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আপডেট টাইম : ০৭:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫