সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অবরোধ প্রত্যাহার, ৬ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল শুরু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৫৩ জন দেখেছেন

জনতার কন্ঠ প্রতিবেদক :

টানা ৬ ঘণ্টা পর সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এতে পূণরায় চালু হয়েছে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ।

বুধবার (১৩ আগষ্ট) বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা রেলপথ ছেড়ে দেন। এ সময় বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে যমুনা সেতু পশ্চিমপাড় এলাকায় রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনকারি শিক্ষার্থীলা।

আন্দোলনকারি শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবীতে বুধবার (১৩ আগষ্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। আগামীকাল বৃহস্পতিবার যমুনা সেতু পশ্চিম এলাকায় একযোগে ঢাকা-উত্তরাঞ্চল রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহণ কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন বলেন, বিকেল তিনটা থেকে রেল চলাচল শুরু হয়েছে। তবে টানা ৬ ঘণ্টার অবরোধে ইতিমধ্যে সিডিউল বিপর্যয় শুরু হয়েছে। স্বাভাবিক হতে সময় লাগবে।

তিনি বলেন, সকাল ৯টা থেকে টানা ৬ ঘণ্টা অবরোধে কারণে উভয়প্রান্তে ৮টি ট্রেন আটকা পড়ে। এগুলো হলো, ঈশ্বরদীতে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস, ভাঙুড়া স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস, শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন।

84
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার, ৬ ঘণ্টা পর ঢাকা-উত্তরাঞ্চল ট্রেন চলাচল শুরু

আপডেট টাইম : ০৩:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫