সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গাজীপুরে কয়েল কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ফিনিক্স কয়েল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি : সংগৃহীত

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৯ নভেম্বর) ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে কারখানায় হঠাৎ আগুন লাগে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেলে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস, শ্রীপুরসহ আশপাশের মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এ সময় কারখানার আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় দাহ্য পদার্থ ও কয়েল তৈরির বিভিন্ন কাঁচামাল থাকায় আগুন ভয়াবহ হয়ে উঠে। পরে ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণ হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণ এসেছে। এখন সেখানে নজরদারি রয়েছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন: গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গাজীপুরে কয়েল কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ০৭:১৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫