সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

লাঠি ও পাতাখেলাসহ বিভিন্ন গ্রামীণ খেলায় মাতলো বদলগাছী

নওগাঁর বদলগাছীতে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠিখেলা, পাতাখেলা ও হাড়িভাঙার খেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে। বুধবার ১৯নভেম্বর বিকেল ৫ টায় উপজেলার ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গ্রামীণ এইসব খেলা অনুষ্ঠিত হয়।
আয়োজন করেন ৫নং কোলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
লাঠি খেলার পর অনুষ্ঠিত হয় পাতা খেলা, এরপর হয় হাড়ি ভাঙা। তবে পাতা খেলায় দেখা যায় এক অন্য রকম দৃশ্য। বিভিন্ন বয়সের ছেলেদের পাতা উঠে। তাদেরকে কেউ গামছা দিয়ে পাতা টানায় ব্যস্ত থাকে। এসময় প্রায় ১০ হাজার শিশুসহ নারী পুরুষ খেলাগুলো উপভোগ করেন।
কোলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। যিনি সদ্য ঘোষিত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী।
শ্রমিক নেতা রিপন সরদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান ও রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার, সদস্য নুরুল ইসলাম, মহিলা দলের সদস্য মনিরা সুলতানা, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক নুর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।
গ্রামীণ এসব খেলা দেখতে এসেছিলেন ক্ষুদে তিন শিক্ষার্থী মাহি, বৃষ্টি ও ফাতেমা। তারা আনন্দ ও উৎসাহ নিয়ে বলেন, আমরা খবর পেয়ে দেখতে এসেছি। খুব ভালো লাগছে, ভালোভাবে উপভোগ করলাম। এরকম গ্রামীণ খেলা দেখতে সত্যিই ভালো লাগে।
স্থানীয় আব্দুর রাজ্জাক, সোবহান সহ অনেকে বলেন, আজ থেকে প্রায় ৫-৭ বছর আগে একবার খেলা হয়েছ। ফজলে হুদা বাবুলের উদ্যোগে আজ আবার হলো। গ্রামীণ এই খেলাগুলো দেখতে ভালো লাগে। তাই দেখতে এসেছি।
প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, গ্রামীণ এই আদি খেলাগুলো হারিয়ে যেতে বসেছে। প্রতিটি গ্রামীণ খেলার ঐতিহ্য আছে। আমি চাই গ্রামীণ খেলা সম্পর্কে বর্তমান প্রজন্ম জানুক ও দেখুক। তাই আজকের এই আয়োজন। আশাকরি দর্শকরা খুব সুন্দর ভাবে খেলাগুলো উপভোগ করেছে। আর আমি এলাকায় গ্রামীণ ভেলাগুলো ধরে রাখার চেষ্টা করবো।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

লাঠি ও পাতাখেলাসহ বিভিন্ন গ্রামীণ খেলায় মাতলো বদলগাছী

আপডেট টাইম : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫