সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

“তুষি এবার ‘আন্ধার’-এ”

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 76

জনতার কন্ঠ ডেস্ক:

প্রথমবার ভৌতিক ঘরনার গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রায়হান রাফী। তার এই সিনেমার নাম ‘আন্ধার’।

এতে নায়কের ভূমিকায় থাকছেন সিয়াম আহমেদ, সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী। তবে নায়িকা হিসেবে কে থাকছেন সেই খবর প্রকাশ্যে আসেনি।

একাধিক সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ সিনেমায় নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী নাজিফা তুষিকে। এর মাধ্যমে বড়পর্দায় প্রথমবার জুটিবদ্ধ হতে যাচ্ছেন সিয়াম-তুষি! আর আলোচিত ‘হাওয়া’ সিনেমার পর বড় পর্দায় আবারও দেখা যাবে তুষিকে।

সূত্রটি জানায়, ইতোমধ্যেই তুষিকে চূড়ান্ত করা হয়েছে। এর আগে তিনি ‘আইসক্রিম’ ও ‘হাওয়া’ সিনেমা দুটির মাধ্যমে বড়পর্দায় নজর কেড়েছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে ‘ডার্ক সাইড অব ঢাকা’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘সিন্ডিকেট’ এই কনটেন্টগুলোতে অভিনয় করেছেন তুষি।

তবে ‘আন্ধার’র বিষয়ে এখনই কিছু জানাতে নারাজ নাজিফা তুষি। তার কথায়, আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না, তাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয়। আমি আপাতত কিছু বলতে পারবো না, যা বলার জানার টিম এবং ডিরেক্টর থেকে জানতে হবে, কিংবা তারা বলবেন।

এদিকে জানা যায়, বর্তমানে ‘আন্ধার’  সিনেমাটির প্রি-প্রোডাকশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রত্যেকে। গল্প তৈরি করেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী, আদনান আদিব খান। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মানে দৃশ্যধারণের কাজ শুরু হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

“তুষি এবার ‘আন্ধার’-এ”

আপডেট টাইম : ০৫:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫