বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত কালের পাড়া ইউনিয়ন যুবদলের উঠান বৈঠক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের পক্ষে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। (২০ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে কাঁদাই বাজারে ।
কালেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে ও সদস্য সানাউল্লাহ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু মুসা, বুলবুল আহম্মেদ মিঠু, মনিবুর রহমান, সদস্য সোহেল রানা, যুবদল নেতা জাহিদুল ইসলাম মধু, জুয়েল, জনাব আলী, রব্বানী, ইমানুর , ইমরান ।
কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান (কাজল), সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন (বাবু), কালেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজনু মিয়া।
গোসাই বাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম (ডপেন), কোরআন তেলাওয়াত করেন হাফেজ রিদওয়ান, এসময় আরো উপস্থিত ছিলেন কালের পাড়া ইউনিয়ন যুবদল ও কাঁদাই গ্ৰামের নেতৃবৃন্দ।

মনিরুজ্জামান মনির (ধুনট) বগুড়া প্রতিনিধি: জনতার কন্ঠ.কম 



















