সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

কামারখন্দে আগুনে পুড়ে ২০ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল পূর্ব বাজারে আগুনে পুড়ে যাওয়া দোকানের ভিতরের ছবি।

সিরাজগঞ্জের কামারখন্দে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুই দোকানের প্রায় ২০লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৯টায় উপজেলার জামতৈল পূর্ব বাজারে এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, স্যানিটারি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় । মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে এক পর্যায়ে সেই আগুন পাশের ফার্নিচারের দোকানে ছড়িয়ে পড়ে। এতকরে দুটি দোকানের বেশিরভাগ মালামাল পুড়ে যায়। যদি এই আগুন সন্ধ্যা রাতে না হয়ে গভীর রাতে লাগতো তাহলে আরো অনেক দোকানের ক্ষয়ক্ষতি হতো।

স্যানিটারি দোকানের মালিক নাসির হোসেন আহাজারি করতে করতে বলেন, ভাই আমার দোকানের প্রায় ১৫ লাখ টাকার মত মাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে লোন নিয়ে দোকানের মালামাল তুলে ছিলাম এখন আমি কিভাবে ঋণ পরিশোধ করব জানিনা। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।

পুড়ে যাওয়া আরেক ফার্নিচার দোকানের মালিক আশরাফ হোসেন বলেন, আমার প্রায় পাঁচ লক্ষ টাকার মতো মালামাল পুড়ে গেছে। আমার এই দোকানই ভরসা জীবনের যতটুকু সম্বল ছিল এখানেই বিনিয়োগ করেছিলাম এখন আমার সামনের দিনগুলো কিভাবে চলবো বুঝতে পারছি না।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রহমান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা বিষয়টি আরো নিশ্চিত হওয়ার জন্য পূর্ণ তদন্ত করবো। আগুনে দুটি দোকানের প্রায় ১০লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

কামারখন্দে আগুনে পুড়ে ২০ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

আপডেট টাইম : ১১:১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫