সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ভূমিকম্পে ভবনের সানসেড ভেঙে প্রাণ গেল তিনজনের

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • 26

তীব্র ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের সানশেড ভেঙে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের সময় আরমানিটোলার কসাইটুলি এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, আরমানিটোলার কসাইটুলি এলাকায় ভূমিকম্পের সময় একটি বাড়ির অংশবিশেষ মানে সানশেড ভেঙে ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। আরেকজন হাসপাতালে মারা গেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সকালে ভূমিকম্পের ঘটনায় পুরান ঢাকার কসাইটুলি এলাকায় একটি বাড়ির কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কলাবাগান এলাকায় একটা বাড়ি আংশিক হেলে যাওয়ার সংবাদ পাওয়া যায়। সুত্রাপুর এলাকায়ও একটি বাড়ি আংশিক হেলে পড়ার সংবাদ পাওয়া গেছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি৷ রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ভূমিকম্পে ভবনের সানসেড ভেঙে প্রাণ গেল তিনজনের

আপডেট টাইম : ১২:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫