সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জমির ভাগ পছন্দ না হওয়ায় বড়ভাইকে কুপিয়ে জখম

গুরুতর অবস্থায় মিজানুর রহমানকে ঢাকায় নিয়ে যাওয়া হয়

যশোর: বাবার জমির ভাগ পছন্দ না হওয়ায় বড়ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে ছোটভাই। যশোর সদর উপজেলার ঘুরুলিয়া মাজারপাড়ায় রোববার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান মোড়লকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

মিজানুর রহমান ঘুরুলিয়া মাজারপাড়ার মৃত আতর আলী মোড়লের ছেলে। ছুরিকাঘাতকারী ছোটভাইয়ের নাম কামাল মোড়ল।

আহত মিজানুরের ছেলে আকাশ জানান, দাদার জমি ভাগাভাগি হয় শনিবার (২২ নভেম্বর)। তাতে চাচা কামাল মোড়ল নিজের ভাগের জায়গা পছন্দ করতে পারেননি। এ কারণে চাচা তার বাবার ভাগে পাওয়া জায়গা দাবি করেন। কিন্তু, বাবা রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়।

এর জেরে রোববার সকাল ৭টার দিকে কামাল মোড়ল তার বড়ভাই মিজানুরের ঘরে আচমকা প্রবেশ করে ছুরি দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।

পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় মিজানুর রহমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। ছুরি তার বাম কাঁধে গভীর ক্ষতের সৃষ্টি করেছে এবং কপালে বিদ্ধ অবস্থায় রয়েছে। যা যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা বের করতে পারেননি। সে কারণে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক মাসুদ পারভেজ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জমির ভাগ পছন্দ না হওয়ায় বড়ভাইকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ০১:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫