সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

আমাকে অসম্মান করা হয়েছে: নিলামে বাদ পড়ায় বিজয়ের ক্ষোভ

এনামুল হক বিজয়। সংগৃহীত ছবি

আগামীকাল ৩০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। ফিক্সিং সন্দেহে বিসিবি বেশ কয়েকজন ক্রিকেটারকে তালিকা থেকে সরিয়ে দিয়েছে, আর সেই তালিকায় নিজের নাম দেখে বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন বিজয়। নিজের বাদ পড়া নিয়ে সংবাদমাধ্যমের কাছে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

বিসিবির এমন সিদ্ধান্তে নিজের সম্মানহানি হয়েছে দাবি করে বিজয় বলেন, ‘আমাকে চরমভাবে অসম্মান করা হয়েছে। অভিযোগ (ফিক্সিং) যদি প্রমাণ করতে না পারে, তবে আমার যে সম্মানহানি হলো, তার ব্যাখ্যা কে দেবে? আপনারা বিসিবিকে বলুন প্রমাণ দিতে। যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে আমিও প্রমাণ দেখতে চাই।’

বিজয় মনে করেন, এভাবে বাদ দেওয়ার মাধ্যমে তাকে পরোক্ষভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এতে তো বোঝাই যাচ্ছে আমি দোষী। কিন্তু প্রমাণ দেখান। যদি প্রমাণ দেখাতে না পারেন, তবে যে অসম্মান করা হলো, এটার বিচার কে করবে?’

উল্লেখ্য, ফিক্সিং ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বিপিএল গভর্নিং কাউন্সিল শেষ মুহূর্তে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিলামের তালিকা থেকে বাদ দিয়েছে। তবে বিজয় ছাড়া আর কারা কারা এই সন্দেহের তালিকায় রয়েছেন, সে বিষয়ে বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাকে অসম্মান করা হয়েছে: নিলামে বাদ পড়ায় বিজয়ের ক্ষোভ

আপডেট টাইম : ০৫:০১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫