সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

শিল্পকলায় থাকছে বিজয়ের মাসজুড়ে যাত্রাপালার আয়োজন

বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনীর আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধিত যাত্রা দলগুলো প্রদর্শনীতে অংশ নেবে।

সোমবার ১ ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে প্রদর্শনী। উৎসবে মোট ৩১টি পালা মঞ্চায়ন হওয়ার কথা রয়েছে।

এই আয়োজনের প্রথম দিন প্রদর্শিত হবে খুলনার পাইকগাছার সূর্যতরুণ নাট্য সংস্থার ‘মৃত্যুর চোখে জল’। পালাকার দেবেন্দ্রনাথ, পরিচালনায় প্রণব মন্ডল। ২ ডিসেম্বর মঞ্চে থাকবে নরসিংদীর শিবপুরের পালাদল নিউ জহুরা অপেরা। দলটি পরিবেশন করবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’। পালাকার শামসুল হক, পরিচালনায় মোস্তাফিজুর রহমান। ৩ ডিসেম্বর দেখা যাবে নরসিংদীর বেলাবর বাংলার নায়ক অপেরার ‘সাগর ভাসা’। পালাকার জসিমউদ্দিন, পরিচালনায় মেহেদী হাসান রতন।

৪ ডিসেম্বর দেখা যাবে সাতক্ষীরার দেবহাটা নাট্য সংস্থার ‘অভাগিনী বধূ’, ৫ ডিসেম্বর ঢাকার খিলগাঁওয়ের রনি নাট্য সংস্থার ‘আপন দুলাল’, ৬ ডিসেম্বর সিলেটের কানাইঘাটের নিহা যাত্রা ইউনিটের ‘গুনাই বিবি’, ৮ ডিসেম্বর নেত্রকোনার প্রত্যয় বাংলাদেশ যাত্রাদলের ‘সিরাজদ্দৌলা’, ৯ ডিসেম্বর নরসিংদীর নিউ স্টার অপেরার ‘বাহরাম বাদশা’, ১০ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের বনফুলের ‘চরিত্রহীন’।

এই উৎসবে আরও অংশ নিচ্ছে ঢাকার বিপ্লব নাট্য সংস্থা, সাতক্ষীরার তালার রাধাকৃষ্ণ নাট্য সংস্থা, দিনাজপুরের নিউ বঙ্গশ্রী নাট্য সংস্থা, মাগুরার উর্মি অপেরা, কুড়িগ্রামের রৌমারী নাট্য সংস্থা, বরিশালের পুরবী যাত্রা ইউনিট, গোপালগঞ্জের বিণাপাণী যাত্রাপার্টিসহ আরও অনেক দল।

দর্শকের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। শিল্পকলা একাডেমি জানিয়েছে, প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সংশ্লিষ্ট যাত্রাদলকে দেওয়া হবে। এ ছাড়া প্রতিদিন বিকেল ৫টা থেকে জাতীয় নাট্যশালার উন্মুক্ত প্রাঙ্গণে থাকছে দেশাত্মবোধক যাত্রাগানের কনসার্ট।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

শিল্পকলায় থাকছে বিজয়ের মাসজুড়ে যাত্রাপালার আয়োজন

আপডেট টাইম : ০১:২৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫