সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

দু-একটি দল ছাড়া সব দলই সংস্কার চায়: শাহীনুর আলম

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৬:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 78

সিরাজগঞ্জের কাজিপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল। -জনতার কন্ঠ

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলম বলেছেন, “সব দলই সংস্কার চায়, শুধু দু-একটি দল ছাড়া। জুলাই আন্দোলন শুরু করেছিল ছাত্ররা, পরে অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে আন্দোলনে অংশ নেয় এবং সফলতা পায়।”

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে কাজিপুরে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও অবাধ-নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে জামায়াত ইসলামী আয়োজিত গণমিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, “জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার আয়োজনে গণমিছিলটি মেঘাই পুরাতন বাজারে অবস্থিত মডেল মসজিদ থেকে শুরু হয়ে আলমপুর চৌরাস্তায় এসে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আমীর মো. জাহিদুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেন। বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর মাওলানা মো. আব্দুস সালাম, সিরাজগঞ্জ জেলা আদর্শ শিক্ষক পরিষদের কলেজ শাখার সভাপতি অধ্যক্ষ হাসান মনসুর মিলন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মো. শাহিনুর আলম প্রমুখ।

কর্মসূচিতে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

দু-একটি দল ছাড়া সব দলই সংস্কার চায়: শাহীনুর আলম

আপডেট টাইম : ০৬:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫