সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সৌদি যুবরাজের মাধ্যমে ৩ শর্ত পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প: ইরানি এমপির দাবি

পুরোনো ছবি

ইরানের সংসদের জ্যেষ্ঠ সদস্য মুজতবা জোননুরি সোমবার জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের কাছে ৩টি শর্ত পাঠিয়েছেন। যা পূরণ হলে আলোচনায় ফিরতে প্রস্তুত থাকবে ওয়াশিংটন।

জোননুরির এই বক্তব্য ইরান ইন্টারন্যাশনালের গত শুক্রবারের প্রতিবেদনকে কার্যত নিশ্চিত করেছে। ওই প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে একই তথ্য জানানো হয়েছিল।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জোননুরি বলেন, ট্রাম্প সৌদি যুবরাজ বিন সালমানের মাধ্যমে আলোচনায় ফেরার জন্য ৩টি শর্ত দিয়েছে। যেগুলোর কোনোটিই যৌক্তিক নয়।

ওয়াশিংটনের দীর্ঘদিনের দাবি হলো, ইরানকে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যে সশস্ত্র মিত্রদের প্রতি সমর্থন বন্ধ করতে হবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা মানতে হবে।

তেহরান শুরু থেকেই এসব শর্তকে ‘আলোচনার অগ্রহণযোগ্য ভিত্তি’ হিসেবে প্রত্যাখ্যান করে আসছে।

জোননুরি বলেন, ‘এগুলো আমাদের ধ্বংসের পূর্বশর্ত। প্রকৃত অর্থে গিভ অ্যান্ড টেক আলোচনায় তারা বসলে এবং সৎ উদ্দেশ্য প্রমাণ করতে পারলে আমাদের কোনো সমস্যা নেই।’

তিনি আরও বলেন, ‘তারা যদি অঞ্চলে আমাদের ডানা ছেঁটে দেয়, তাহলে আমাদের ওপর আধিপত্য বিস্তার করতে তাদের সময় লাগবে না। আপনি ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করুন, তাহলে ইসরায়েল নিজেই ভেঙে পড়বে—আমাদের আলাদাভাবে কোনো ‘প্রতিরোধ আন্দোলনকে’ সমর্থন করতে হবে না।’

ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তিনি প্রশ্ন তোলেন। বলেন, ‘কোনো যুক্তি আছে কি আমাদের মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে বলার বা রেঞ্জ ৩০০ কিলোমিটারে সীমাবদ্ধ করার?’

এদিকে গত বৃহস্পতিবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, তেহরান না কি রিয়াদের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেষ্টা করছে; এমন খবর ‘ইরানের মর্যাদার পরিপন্থি’ এবং ভিত্তিহীন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সৌদি যুবরাজের মাধ্যমে ৩ শর্ত পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প: ইরানি এমপির দাবি

আপডেট টাইম : ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫