সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

রায়গঞ্জ থানার ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার পাম অয়েল আত্মসাতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ী ২৩ লাখ ২১ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৯৫০ কেজি পাম অয়েল আত্মসাতের অভিযোগ তুলেছেন রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানার বিরুদ্ধে। এ ঘটনায় দ্রুত তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সাদিকুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেসার্স আদর্শ ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম জানান, গত ২১ নভেম্বর তাঁর প্রতিষ্ঠানের ৭৫ ড্রাম পাম অয়েলবাহী ট্রাকটি রায়গঞ্জ থানা পুলিশ আটক করে। পরদিন থানায় গিয়ে তিনি ট্রাকটি দেখতে পান। সে সময় ওসি মাসুদ রানা জানান, উপযুক্ত প্রমাণ দাখিল করলে তেলসহ ট্রাক ফেরত দেওয়া হবে।
মামলার অভিযোগে বলা হয়, মামলার কয়েকদিন পর ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজ জানান—আদালতের মাধ্যমে ট্রাক ও মালামাল জিম্মায় নিতে হবে। কিন্তু গত ২৫ নভেম্বর সিরাজগঞ্জ আদালতে গিয়ে তিনি জানতে পারেন, শুধু ট্রাকটি জমা দেওয়া হয়েছে; জব্দ তালিকায় তেলের কোনো তথ্য উল্লেখ করা হয়নি। পরের দিন তিনি, ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
সাদিকুল ইসলাম অভিযোগ করেন, “আমার ২৩ লাখ টাকার তেল কোথায় গেল—তার সুষ্ঠু তদন্ত চাই এবং তেল ফেরতের দাবি জানাচ্ছি।”
তবে অভিযোগ অস্বীকার করে  রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানা বলেন, “ ডাকাতির ঘটনায় ট্রাক ও মালামাল জব্দ করা হয়েছিল। প্রকৃত মালিকেরা আদালতের মাধ্যমে সঠিক তথ্য-প্রমাণ দিয়ে তাদের মালামাল নিয়ে গেছে। তার বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা সম্পর্কে জানতে চাইলে কোন সদুত্তর পাওয়া যায়নি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

রায়গঞ্জ থানার ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার পাম অয়েল আত্মসাতের অভিযোগ

আপডেট টাইম : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫