সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

সময়মত নির্বাচন না দিলে গণঅভ্যুত্থান নয় গণ বিপ্লব হবে: আশরাফ আলী আকন

স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে দেশে কেউ শান্তি দিতে পারেনি। মানুষের স্বপ্ন পূরণ করতে পারেনি, দেশের প্রধান সমস্যা দুর্নীতি। এবার জাতি চাঁদাবাজদের থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

সোমবার বিকেলে ইসলামী আন্দোলনের সিরাজগঞ্জ-৫ আসনের আয়োজনে বেলকুচির শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে হাত পাখার গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বিএনপির উদ্দেশ্য বলেন, সঠিক সময়ে নির্বাচন নিয়ে তালবাহানা করলে গণঅভ্যুত্থান নয় গণ বিপ্লব হবে। যথা সময়ে সঠিক নির্বাচন দিতে হবে।  আগামী নির্বাচনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেই বাংলাদেশ গড়া হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের মধ্যে সার সরবরাহ করতে ব্যর্থতার দায় ডঃ ইউনুস কে নিতে হবে। কোন চাঁদাবাজ কে দেশের সম্পদ চুরি করতে দেয়া হবে না।

গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের বেলকুচি থানা আমির মাওলানা রেজাউল করিম।
সমাবেশে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের দলের মনোনীত প্রার্থী মুফতি হাজী শেখ মোহাম্মদ নুরুন নাবী। বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা সভাপতি মাও আব্দুস সামাদ,  চৌহালী সভাপতি প্রফেসর আব্দুস ছাত্তার ও এনায়েতপুর থানা সভাপতি মুফতি আলমগীর হোসেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

সময়মত নির্বাচন না দিলে গণঅভ্যুত্থান নয় গণ বিপ্লব হবে: আশরাফ আলী আকন

আপডেট টাইম : ০৭:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫