সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

৯৮ বাংলাদেশিকে আটকে দিলো মালয়েশিয়া বিমানবন্দরে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১২:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 64

জনতার কন্ঠ ডেস্ক:

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ বাংলাদেশি নাগরিককে আটকে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তারা ঢাকার একটি ফ্লাইটে করে গেলেও মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাননি।

মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM) কুয়ালালামপুর বিমানবন্দরের প্রথম টার্মিনালে রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালায়। এ সময় ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৯৮ বাংলাদেশির ডকুমেন্টস যথাযথ না থাকায় তাদেরকে ‘নো টু ল্যান্ড’ নোটিশ দেওয়া হয়।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যাত্রীরা সবাই ঢাকা থেকে একটি ভোররাতের ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছান। ধারণা করা হচ্ছে, দিনের বেলায় কঠোর যাচাই এড়াতে তারা ভোরে পৌঁছানোর চেষ্টা করেছিলেন।

তবে যথাযথ হোটেল বুকিং, রিটার্ন টিকিট এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ না থাকায় তাদেরকে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

এছাড়া আটক ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে পর্যটন ভিসার অপব্যবহার করে সেখানে অবৈধভাবে বসবাস ও কর্মসংস্থানে যুক্ত হওয়ার পরিকল্পনারও সন্দেহ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তারা আরও জানায়, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা জোরদারে এই অভিযান পরিচালিত হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

সূত্র: বার্নামা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

৯৮ বাংলাদেশিকে আটকে দিলো মালয়েশিয়া বিমানবন্দরে

আপডেট টাইম : ১২:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫