সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

র‌্যাবের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর-এর যৌথ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ-এর অধিনায়কের দিকনির্দেশনায় গতকাল শনিবার  (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টায় র‌্যাব-১২ ও র‌্যাব-১৩-এর যৌথ আভিযানিক দল দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ঢাকা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাঃ নূরছাপাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২২ মে ২০২৩ তারিখে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোছাঃ নূরছাপা (৩৫), স্বামী- মোঃ ইসাহাক আলী, সাং- নওপাড়া, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর-এর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলার বিচার শেষে দিনাজপুরের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর থেকেই দণ্ডপ্রাপ্ত আসামি পরিচয় পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব নিশ্চিত তথ্য পায়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

র‌্যাবের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫