নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সেনবাগের কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু (৫৫)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার পুলিশ কাদরা ইউনিয়নের চাঁনপুর হাইস্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত টিটু একই উপজেলার কাদরা ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত আফাক মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। ২০২৫ সালে তার বিরুদ্ধে সেনবাগ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রিপোর্টার: 



















