সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

লালুসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার চারজন।

মুন্সীগঞ্জের গজারিয়ায় শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাজেদুল ইসলাম লালু ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে রাজধানীর হাতিরঝিল এলাকা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ থানার কাঁচপুর বালুর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গজারিয়া থানার ওসি মো. হাসান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, লালু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ মোট ২৩টি মামলা রয়েছে। গজারিয়ার আলোচিত শুটার মান্নান হত্যা, হৃদয় বাঘ হত্যা ও জহিরুল ইসলাম জয় হত্যা মামলায় লালু এজাহারনামীয় আসামি।

তিনি আরও বলেন, এ ছাড়া জহিরুল ইসলাম জয় হত্যা মামলার অপর তিন আসামি আলাউদ্দিন (৬৫), তার ছেলে শাকিল (২৩) এবং ভাই জসিমকেও (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তারা বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

লালুসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৪২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫