সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

অনুমোদনের ২৪ ঘণ্টা না যেতেই এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি অনুমোদনের ২৪ ঘণ্টা পার না হতেই ৫ নম্বর যুগ্ম সমন্বয়ক বেলাল হোসেন সবুজ পদত্যাগ করলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

পদত্যাগপত্রে বেলাল হোসেন সবুজ উল্লেখ করেন, ফেসবুক পোস্টের মাধ্যমে আমি জানতে পারলাম এনসিপির সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে আমাকে ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী পদ দেওয়া হয়েছে। আমার সঙ্গে আলাপ আলোচনা না করেই আমাকে কমিটিতে রাখা হয়েছে। আমি কোন সংগঠনের সাথে নিজেকে জড়াবো না। এ কারণে আমি এনসিপি সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী পদ থেকে পদত্যাগ করছি। আগামীতে এনসিপির কোন পদে যেন আমাকে জড়ানো না হয়।

এনসিপির প্রতি শুভ কামনা জানিয়ে বেলাল হোসেন সবুজ বলেন, আমার সঙ্গে এনসিপি নেতা সাইফ মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক ছিল। তার সঙ্গে কয়েকদিন চলাফেরা করেছি। কিন্তু আমার সঙ্গে আলোচনা না করে পদ দিয়েছেন। আমি এই পদে থাকতে চাই না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, কিছুক্ষণ আগে তার পদত্যাগের বিষয়টি জেনেছি। সে পদ চেয়েছিল, এটার জন্য আমাকে সে ভাইবাও দিয়েছে। সে এনসিপির সঙ্গে থাকতো, এনসিপি করতে চাইতো। আমাদেরকে বলতো এনসিপির কমিটি হলে যেন তাকে রাখা হয়। তার হয়তো প্রত্যাশা ছিল আরও বড় জায়গা। সেটা না পেয়েই পদত্যাগ করতে পারে। সে যেহেতু পদত্যাগ চাইছে আমরা তো অবশ্যই গ্রহণ করবো।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুস শিকদারকে প্রধান সমন্বয়কারী করে ৮৬ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

অনুমোদনের ২৪ ঘণ্টা না যেতেই এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগ

আপডেট টাইম : ০২:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫