সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নীরবে মানবিকতা: রাতে শীতবস্ত্র বিতরণে রায়গঞ্জের ইউএনও

কনকনে শীতের মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী।
শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল, অসহায় ও দুস্থ মানুষের খোঁজ নিয়ে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
শীতের তীব্রতায় যখন নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন, তখন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে নিজ উদ্যোগে মাঠে নামেন। রাতের আঁধারে ফুটপাত, রাস্তার পাশে ও বস্তি এলাকায় অবস্থান করা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন ইউএনও মো. আব্দুল খালেক পাটোয়ারী।
এ সময় তিনি বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। প্রকৃত অসহায় মানুষ যেন কোনোভাবেই সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে জন্য রাতের বেলায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।”
শীতবস্ত্র পেয়ে উপকৃত মানুষরা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, গভীর রাতে প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তাকে পাশে পেয়ে তারা নতুন করে সাহস ও ভরসা পেয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, ইউএনও আব্দুল খালেক পাটোয়ারীর এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়িয়েছে এবং মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নীরবে মানবিকতা: রাতে শীতবস্ত্র বিতরণে রায়গঞ্জের ইউএনও

আপডেট টাইম : ০৫:৫৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫