সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

জয়পুরহাটে বিএনপি-জামায়াতসহ ৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট সাতজন প্রার্থী এমপি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান।
তিনি জানান, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। এ ছাড়া জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ ডিসেম্বর। বর্তমানে জেলায় ভোটারের সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৯৬৬ জন বলে জানিয়েছে নির্বাচন অফিস।
জয়পুরহাট-১ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন— বিএনপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান এবং জামায়াতে ইসলামীর জেলা আমীর ডা. ফজলুর রহমান সাঈদ।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শহরের বুলুপাড়া এলাকার আকাম উদ্দিন মন্ডলের ছেলে জালাল উদ্দিন মন্ডল এবং সদর উপজেলার কড়ই পশ্চিমপাড়ার আব্দুল মান্নান মন্ডলের ছেলে আতাউর রহমান।
এ আসনে পৌরসভাসহ মোট ১৭টি ইউনিয়ন রয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা ১৫১টি এবং ভোটকক্ষ ৯০২টি—এর মধ্যে স্থায়ী ৮৪৭টি ও অস্থায়ী ৫৫টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৩৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩২ হাজার ০৮৪ জন, নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩০২ জন এবং হিজড়া ভোটার ৮ জন। তবে ভোটার সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।
জয়পুরহাট-2 সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সচিব আব্দুল বারী এবং জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাহমুদপুর ইউনিয়নের ধানতলা গ্রামের হযরত আলীর ছেলে ও বিএনপির সাবেক ছাত্রনেতা আব্বাস আলী।
এ আসনে পৌরসভাসহ মোট ১৫টি ইউনিয়ন, ভোটকেন্দ্র ১০৩টি এবং ভোটকক্ষ ৬৯৭টি রয়েছে। এর মধ্যে স্থায়ী ৬৫০টি ও অস্থায়ী ৪৭টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন এবং হিজড়া ভোটার ১ জন। এখানেও ভোটার তালিকা এখনো চূড়ান্ত হয়নি।
93
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে বিএনপি-জামায়াতসহ ৭ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট টাইম : ০১:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫