সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ট্রলির সঙ্গে সংঘর্ষে, রায়গঞ্জে কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে কিশোর মোটরসাইকেল আরোহী আকাশ মাহাতো (১৬)।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রাম সংলগ্ন কদমতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মাহাতো সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের বাসিন্দা চঞ্চল চন্দ্র মাহাতোর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আকাশ মাহাতো মোটরসাইকেলযোগে দোস্তপাড়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে কদমতলী ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। নিহতের স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে হৃদয়বিদারক শোকের মাতম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের গ্রামের বাসিন্দা সুশীল চন্দ্র মাহাতো জানান, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ট্রলির সঙ্গে সংঘর্ষে, রায়গঞ্জে কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট টাইম : ০৯:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫