সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

লাল গামছা উড়িয়ে থামালো ট্রেন: আত্মহত্যা থেকে বাঁচলো গৃহবধু

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০২:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • 59

প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টার ঘটনায় শোরগোল বারুইপুরে। রবিবার রাতে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে ওই বধূ আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই মহিলা।

ঘটনার খবর কানে যেতেই গৃহবধূর প্রেমিকও দ্রুত চলে আসে বারুইপুরের বৈষ্ণবপাড়া সংলগ্ন ২০ নম্বর রেল গেটে। খবর দেওয়া হয় বারুইপুর জিআরপি’তেও। পুলিস ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। একই সঙ্গে তাঁর প্রেমিককে থানায় নিয়ে গিয়ে পুলিস জিজ্ঞাসাবাদ চালায়। পাশাপাশি ওই গৃহবধূর বাড়ির লোকজনকেও পুলিস খবর দিচ্ছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে আচমকা আত্মহত্যার জন্য ডাউন লাইনে বসে পড়ে ওই গৃহবধূ। সেই সময় ডাউন লক্ষীকান্তপুর লোকাল বারুইপুরের বৈষ্ণব পাড়া ২ নম্বর গেটের কাছে প্রায় এসে পড়েছিল। দুর্ঘটনার আশঙ্কা দেখেই স্থানীয় বাসিন্দারা কেউ লাল গামছা উড়িয়ে কেউ লাইন ধরে ছুটে গিয়ে ট্রেন চালককে ট্রেন থামানোর জন্য অনুরোধ করেন। এরপরেই ট্রেন থামিয়ে দেন চালক। তার জেরেই ওই গৃহবধূর প্রাণ বাঁচে।

জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ি মল্লিকপুরে। তিনি বিবাহিত। অন্যদিকে, প্রেমিকের বাড়ি মথুরাপুরে, সেও বিবাহিত। দুই বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক রয়েছে। এদিন প্রেমিকের সঙ্গে ফোনে সম্পর্ক নিয়ে প্রেমিকার রাগারাগি হয় বলে দাবি। তার জেরেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। গোটা ঘটনায় স্থানীয় বাসিন্দাদের ভূমিকাকে তারিফ করেছেন পুলিসের আধিকারিকরা।

সূত্র: বর্তমান

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

লাল গামছা উড়িয়ে থামালো ট্রেন: আত্মহত্যা থেকে বাঁচলো গৃহবধু

আপডেট টাইম : ০২:০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫