সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নামাজরত ব্যক্তির ওপরে গাড়ি তুলে দিল ইসরায়েলি সেনা

ছবি : সংগৃহীত

রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছিলেন একজন ফিলিস্তিনি। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ সদস্য এটিভি গাড়ি দিয়ে নামাজরত ওই ফিলিস্তিনি ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে এমন লোমহর্ষক ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।

এতে দেখা যায়, কোমড়ে অস্ত্র নিয়ে চার চাকার এটিভি গাড়ি নিয়ে ইসরায়েলি ওই সেনা রাস্তার পাশে নামাজরত ফিলিস্তিনি ব্যক্তিকে ধাক্কা দেন। এ সময় ফিলিস্তিনি ওই ব্যক্তি মাটিতে পড়ে যান। এ ঘটনার পর ইসরায়েলি ওই সেনার চাকরি বাতিলসহ অস্ত্র কেড়ে নেওয়া হয়েছে।

তবে ঘটনা এখানেই শেষ নয়, নামাজরত ফিলিস্তিনিকে ফেলে দেওয়ার পর তাকে এলাকা থেকে চলে যাওয়ার জন্য ইসরায়েলি সেনা চিৎকার করতে থাকেন।

এদিকে এ ঘটনার পর ফিলিস্তিনি ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে বড় ধরনের চোট না পাওয়ায় তাকে রিলিজ দেওয়া হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নামাজরত ব্যক্তির ওপরে গাড়ি তুলে দিল ইসরায়েলি সেনা

আপডেট টাইম : ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫