মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন জমাদার এর বাড়ির দেয়ালে গত শুক্রবার (২৬শে ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।
এঘটনায় রাজনৈতিক প্রতিসহিংস্রতায় মুন্সিগঞ্জ তিন আসনের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ধানের শীষ মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন সাহেবের সমর্থক শিলই ইউনিয়নের বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন জমাদার এর বাড়িতে শক্তিশালী আলামত ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
অভিযোগকারী শিলই ইউনিয়ন বিএনপি সভাপতি জাকির হোসেন জমাদার বলেন, রাত সাড়ে দশটার দিকে দুষ্কৃতকারীরা আমার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা, আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবী জানাই প্রশাসনকে।
এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে, তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি শনাক্ত করা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















