সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার খিলগাঁও উড়ালসড়কে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত পুলিশ সদস্যের নাম মো. রুবেল হক। তিনি রাজারবাগ পুলিশ লাইনসের নায়েক ছিলেন। তিনি সিরাজগঞ্জ সদরের কান্দাপাড়া এলাকার বাসিন্দা মো. মুনসুর সর্দারের ছেলে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে রুবেল হক রাজারবাগ পুলিশ লাইনস কর্মস্থল থেকে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে নন্দিপাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এ সময় খিলগাঁও উড়ালসড়কে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর সড়কের ওপর কাভার্ড ভ্যানটি ফেলে রেখে চালক পালিয়ে যান। পরে পুলিশ গাড়িটি জব্দ করে খিলগাঁও থানায় নিয়ে যায়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্য নিহত

আপডেট টাইম : ০১:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬