সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

রায়গঞ্জে গণভোট বিষয়ে প্রচার কার্যক্রম শুরু

রায়গঞ্জে গণভোট বিষয়ে প্রচার কার্যক্রম শুরু। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে গণভোট বিষয়ে প্রচার কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার(৮ জানুয়ারি ) দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন কমিশনের অনুমোদিত গণভোট সংক্রান্ত প্রচার লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে মো. মাসুদ রানা বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। এ বিষয়ে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মানুষ যেন সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সে উদ্দেশ্যেই এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, সরকারি দপ্তরে সেবা নিতে আসা নাগরিকদের মাঝেও নিয়মিতভাবে গণভোট সংক্রান্ত প্রচার লিফলেট বিতরণ করা হচ্ছে।
এদিকে স্থানীয়দের মাঝে গণভোট নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকেই লিফলেট সংগ্রহ করে প্রস্তাবনাগুলো মনোযোগসহকারে পড়েন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য জেনে নেন।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে গণভোট বিষয়ে প্রচার কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০৫:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬