সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ককটেল ফাটিয়ে বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার চেষ্টা বিএসএফের

শিশুমারা বিএসএফ ক্যাম্প। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ককটেল ফাটিয়ে জমশের আলী নামের বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

সোমবার (১২ জানুয়ারি) আনুমানিক সকাল ৭টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব গাছবাড়ী সীমান্তের হলহলিয়া নদীর কাছে সীমান্তে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও সীমান্তের স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকাল ৭টার দিকে আন্তর্জাতিক ১০৫১-১০৫২ নম্বর মেইন পিলার এলাকার পূর্ব গাছবাড়ী হলহলিয়া নদীর তীরবর্তী এলাকার গম ক্ষেতে পাখি তাড়ানোর জন্য গেলে জমশের আলী নামের বাংলাদেশি কৃষককে ধরার জন্য ভারতের আসাম রাজ্যের শিশুমারা ক্যাম্পের বিএসএফের ৬ সদস্য ককটেল ফাটিয়ে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। পরে সীমান্তে বসবাসকারী লোকজনের চিৎকারে বিএসএফ পিছু হটে। এ নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

মুঠোফোনে ভুক্তভোগী জমশের আলী গণমাধ্যমকে বলেন, বর্ডারের কাছে আমার গম ক্ষেতে পাখি তাড়ানোর জন্য গেলে ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আমাকে ধরার চেষ্টা করে। পরে এলাকার লোকজন হৈহুল্লোড় করলে ককটেল ফাটিয়ে বিএসএফ চলে যায়। এতে আমরা আতঙ্কে রয়েছি। দাঁতভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান কালবেলাকে বলেন, জমশের আলী নামের এক ব্যক্তি বর্ডারের কাছে তার জমিতে গেলে ভারতের বিএসএফ তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সীমান্তের লোকজন চিৎকার করলে ককটেল বিস্ফোরণ করে তারা পিছু হটে।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে জামালপুর ৩৫ বিজিবি অধীন সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের কোম্পানি কোমান্ডার মোনায়েম কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

অপরদিকে একই দিন ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর মেইন পিলার এলাকায় গুলি ছুড়ে বাংলাদেশি মিস্টার আলী (২৫) নামের এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ককটেল ফাটিয়ে বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার চেষ্টা বিএসএফের

আপডেট টাইম : ০৮:২২:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬