সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিশ্বকাপ ম্যাচ আয়োজন ভারতের বাইরে হলেই হলো : আসিফ আকবর

আসিফ আকবর। পুরোনো ছবি

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার অবস্থানে এখনও অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের বাইরে যেকোনো দেশে ম্যাচ আয়োজন করা হলে তাতে আপত্তি নেই—এমনকি ভেন্যু যদি চরম শীতপ্রবণ এলাকাও হয়। মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান বিসিবির পরিচালক আসিফ আকবর।

তিনি স্পষ্ট করে বলেন, ভারতের ভেতরে ভেন্যু পরিবর্তন হলেও সেটি গ্রহণযোগ্য নয়। “আমাদের অবস্থান একেবারে পরিষ্কার—ভারতের বাইরে হলেই হলো। প্রয়োজনে সাইবেরিয়ার মতো ঠান্ডা জায়গায় খেললেও আপত্তি নেই, কিন্তু ভারতের ভেতরে আমরা খেলতে যাচ্ছি না,” বলেন আসিফ আকবর।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানসহ কয়েকটি দেশ বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে—এ প্রসঙ্গে তিনি জানান, ভেন্যু নির্ধারণে আবেগ নয়, নিরাপত্তা ও নীতিগত সিদ্ধান্তই বিসিবির অগ্রাধিকার। বোর্ড সভাপতির আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, “ভারতের ভেতরে ভেন্যু বদলালেও তা ভারতের মধ্যেই পড়ে। এই অবস্থান থেকে আমরা সরে আসছি না।”

তবে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কোনো ছাড় দিতে চায় না বাংলাদেশ। খেলোয়াড়, দর্শক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে আসিফ আকবর বলেন, “বিশ্বকাপ অনেক খেলোয়াড়ের আজীবনের স্বপ্ন। তারা যেন মানসিক অনিশ্চয়তায় না থাকে, সেটাও আমাদের বিবেচনায় আছে। যুক্তির ভিত্তিতে আমরা একটি গ্রহণযোগ্য ভেন্যু পাব—এ বিষয়ে আশাবাদী।”

সবশেষে তিনি দেশের স্বার্থ ও আত্মমর্যাদার প্রশ্নটি সামনে এনে বলেন, “সবচেয়ে আগে দেশ। আত্মমর্যাদা বজায় রাখা আমাদের দায়িত্ব। দেশের ঊর্ধ্বে কিছু নেই—যেখানেই থাকি, যাই করি।”

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিশ্বকাপ ম্যাচ আয়োজন ভারতের বাইরে হলেই হলো : আসিফ আকবর

আপডেট টাইম : ০৭:০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬