সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে শোকাবহ কর্মসূচি

রাজশাহীর চারঘাটে বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) নিমপাড়া ইউনিয়ন পরিষদ ও নিমপাড়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এই শোকাবহ কর্মসূচি পালিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিবিদ জনাব মো: আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব দেবাশীষ রায় মধু।
অনুষ্ঠানে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়ার ইসলাম বিপুল এবং নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বিপ্লবসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার উজ্জ্বল রাজনৈতিক জীবন, অসীম সাহস ও বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণ করেন। পরে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো: আবু সাইদ চাঁদ বক্তব্যে বলে,বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও রাজনীতির এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তার আপসহীন সংগ্রাম আমাদের পথ প্রদর্শক হবে। আমরা তার রুহের শান্তি ও মুক্তির জন্য দোয়া করি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির দেবাশীষ রায় মধু বলেন, আমাদের নেতা, আমাদের প্রেরণা। তার অবদান সবসময় স্মরণীয় থাকবে। আমরা তার রুহের জন্য আল্লাহর নৈকট্য কামনা করি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে শোকাবহ কর্মসূচি

আপডেট টাইম : ১১:৫৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬