সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৫:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • 33

জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও পাঁচবিবি উপজেলার সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার আপিল মঞ্জুর করেন।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ গরমিলের কারণে জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা সাবেকুন নাহারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেকুন নাহার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন,
“আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশন থেকে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন—ইনশাআল্লাহ।”
জয়পুরহাট-১ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আরও রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ এবং এবি পার্টির মনোনীত প্রার্থী সুলতান মো. শামসুজ্জামান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার

আপডেট টাইম : ০৫:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬