সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আত্মহত্যার চেষ্টা: যুবকের ২ পা বিচ্ছিন্ন

আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : সংগৃহীত

রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রফিকুল নামে এক যুবক। এ সময় ট্রেনে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মো. রফিকুল ইসলাম (৪০) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নতুন পাড়া এলাকার মৃত শামছুর রহমান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদাহগামী শাটল ট্রেন গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করছিল। ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইয়াহিয়া কালবেলাকে বলেন, সকালে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি শাটল ট্রেন রাজবাড়ীর অভিমুখে যাওয়ার সময় গোয়ালন্দ বাজার রেলগেট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

গোয়ালন্দঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, সকালে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি শাটল ট্রেন রাজবাড়ীর অভিমুখে যাওয়ার সময় গোয়ালন্দ বাজার রেলগেটে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে রফিক নামের এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আত্মহত্যার চেষ্টা: যুবকের ২ পা বিচ্ছিন্ন

আপডেট টাইম : ০৬:০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬