সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

​​মুন্সিগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনী পরিচালিত এক বিশেষ অভিযানে ইয়াবাসহ মো. রিপন (২৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গতকাল  শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন এলাকায় এই অভিযান চালানো হয়।
আটককৃত রিপন গজারিয়া উপজেলার বালুয়াকান্দি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। অভিযানকালে তার কাছ থেকে ৩৪ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯৪০ টাকা উদ্ধার করা হয়।
​আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড রোধ এবং অপরাধীদের দমনে সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়। রিপন এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
​অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার জন্য গজারিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানিয়েছেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে সেনাবাহিনীর এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। যেকোনো ধরনের সন্দেহজনক বা নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট টাইম : ১১:৩২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬