সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

নির্বাচনী ইস্যুতে হাইকোর্টে গেলেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

হাসনাত আব্দুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সী। ছবি : সংগৃহীত

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামীকাল বুধবার।

এর আগে, কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার (১৯ জানুয়ারি) এই রিট করেন তিনি। ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ঋণখেলাপির তথ্য গোপন করার অভিযোগে শুনানি শেষে শনিবার (১৭ জানুয়ারি) মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

এদিকে মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপিই রয়েছেন। তার নাম স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। গত বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এ আদেশ দেন।

তবে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। ফলে রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণখেলাপি থেকে মুক্ত হবেন।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। অপরপক্ষে ছিলেন আইনজীবী সাইফুল্লাহ মামুন।

এদিকে গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনে হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। কিন্তু তার আবেদন শনিবার নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে। ফলে তার মনোনয়ন বৈধই থাকছে।

এ বিষয়ে মঞ্জুরুল আহসান মুন্সির ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি গণমাধ্যমকে বলেন, আজ শুনানি হবার কথা থাকলেও বিচারক জানিয়েছেন নির্বাচনসংক্রান্ত মামলাগুলো আগামীকাল বুধবার শুনানি হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

নির্বাচনী ইস্যুতে হাইকোর্টে গেলেন হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

আপডেট টাইম : ০১:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬