সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ক্ষেতলালের আলোচিত গণধর্ষণ মামলার ৩ নম্বর আসামি মহিন গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মহিনকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা কুমারগাড়ি মহল্লায় ভয়াবহ এ ঘটনা ঘটে।
এজাহার অনুযায়ী, ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমন মিয়া ভুক্তভোগী তরুণীকে তিনজনের জন্য মক্ষিরানী হিসেবে ভাড়ায় নেন। পরে কৌশলে আরও চারজনকে ডেকে এনে তরুণী ও তার স্বামীর হাত ও মুখ বেঁধে জোরপূর্বক সাতজন মিলে গণধর্ষণ করে।
ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়া ভুক্তভোগী তরুণী ক্ষেতলাল থানায় এসে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার দিনই পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করে। পরে গত ১২ জানুয়ারি (সোমবার) প্রধান আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
সবশেষে দীর্ঘ অনুসন্ধান ও অভিযান পরিচালনার পর এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মহিনকে সোমবার রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ক্ষেতলাল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামি মহিনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ক্ষেতলালের আলোচিত গণধর্ষণ মামলার ৩ নম্বর আসামি মহিন গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬