সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

হিলি প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময়ে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ

গনতন্ত্র রক্ষার তৃতীয় ভিত্তি বা স্তম্ভ হচ্ছে মুক্ত সাংবাদিকতা। দেশের অর্থনৈতিক উন্নয়ন বা এলাকার উন্নয়ন করতে হলে প্রথমে সাংবাদিকতা পেশাকে স্বাধীন বা মুক্ত করতে হবে বলে মন্তব্য করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত্রি ৭ঘটিকায়  দিনাজপুর-৬ আসনের নির্বাচনি এলাকার হিলি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ।
হিলি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ উপস্থিত হলে ওনাকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করা হয়।
পরে হিলি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় প্রথম পবিত্র কোরআন তেলোয়াত করেন সদস্য তৌহিদুল ইসলাম শামীম। এরপর প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী স্বাগত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত সাংবাদিকরা প্রধান অতিথি কে হিলি স্থলবন্দর সহ চার উপজেলার উন্নয়ন ও হিলি প্রেসক্লাব সম্পর্কে প্রশ্ন করলে তিনি তার বক্তব্য বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে মুক্ত সাংবাদিকতা করতে গিয়ে আসলে বাঁধা কোথায় সেগুলো চিহ্নিত করে সমাধান করা। হিলি স্থলবন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হওয়া সত্ত্বেও এখানকার রাস্তা ঘাটের বেহাল দশা। রাস্তা ঘাট উন্নয়নে একটা সিন্ডিকেট কাজ করে। তেমনি চিকিৎসা ক্ষেত্রেও সিন্ডিকেট কাজ করে। এগুলো সমস্যার সমাধান এলাকার মানুষ সহ সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। একাই সম্ভব না। হিলিতে বৃটিশ আমলের রেলস্টেশন থাকলেও এখানে আন্তঃনগর ট্রেন দাড়ায় না। আপনাদের কে সাথে নিয়ে এ সমস্যার সমাধান করা সম্ভব বলে আমি মনে করি। স্থানীয় হাসপাতালে চিকিৎসার সরকারের পর্যাপ্ত বরাদ্দ থাকা সত্বেও পাশে ক্লিনিকে হাজার হাজার টাকা খরচ করে সিজার বা অপারেশন করতে হয়। তাহলে অবশ্যই এখানে একটা সিন্ডিকেট কাজ করে। সেটা ভেঙে ফেলতে হবে।
তিনি আরও বলেন, উত্তর অঞ্চল কৃষি নির্ভরশীল এলাকা। এ এলাকায় আলু, টমেটো, শাকসবজি ও লিচু প্রচুর উৎপাদন হয়। সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সহ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে এলাকার উন্নয়ন হবে। হিলি প্রেসক্লাব সম্পর্কে তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে প্রেসক্লাবের জন্য কমপ্লেক্স তৈরি করে দিবো ইনশাআল্লাহ! না হতে পারলে ও আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে নিয়ে এলাকার মানুষের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ!
এসময় হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক মোঃ লুৎফর রহমান, কোষাধ্যক্ষ হাসান আলী, প্রচার সম্পাদক মোঃ বকুল হোসেন, সদস্য আরমান আলী, কৌশিক চৌধুরী, সাদ্দাম হোসেন নয়ন, আব্দুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

হিলি প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময়ে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ

আপডেট টাইম : ০৯:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬