সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের

চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এ জোটে দেশের একমাত্র জীবিত বীরবিক্রম মুক্তিযোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিরা আছে। আমি চাই, প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আমি নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করব না। সবার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আগামীর বাংলাদেশ সব শ্রেণির মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন আমাদের তরুণ প্রজন্মে জন্য একটি সুখী সমৃদ্ধিশালী সমাজ উপহার দেওয়ার জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করতে হবে। নারী অধিকারের ব্যাপারে আমরা অধিক সোচ্চার আছি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং। স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না। আমাদের একটা ভূখণ্ড ছিল, কিন্তু যারাই সরকারে ছিল, তারা ভারতের সঙ্গে বশ্যতা স্বীকার করে এ দেশকে পরিচালনা করেছিল। আমাদের যুবকরা জীবন ও রক্ত দিয়ে সে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। নতুন বাংলাদেশ গড়েছি।

তিনি বলেন, ২০০১-০৬ সালে ক্ষমতা থাকাকালীন সময়ে আমি কোনো ধরনের দুর্নীতি করিনি। কিন্তু সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করে পরে দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট দেয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় নোয়াবাজারের খাদিজা ইন হোটেলে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহা. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা মু. ইব্রাহিম।

বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আবুল খায়ের, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক কমিশনার কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মো. মামুন, আবদুল মমিন ভেন্ডার, সৈয়দ আহমেদ, ছোয়াব মেম্বার প্রমুখ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের

আপডেট টাইম : ০৬:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬