সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকারসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ ছাত্র বিএনপিতে যোগদান করলেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আনুষ্ঠানিকভাবে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতিতে যোগদান করেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টি এম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, সিনিয়র মুখ্য সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা প্রমূখ।

এ সময় সদ্য যোগদানকারীদের স্বাগত জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশে যত সংস্কার হয়েছে জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া তাদের হাত ধরে হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান প্রস্তুত। সেই জন্য তিনি ৩১ দফা দিয়েছেন। একটা কল্যাণকর রাষ্ট্রের জন্য তিনি কতগুলো প্রকল্পের কথা বলেছেন। তোমরা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছো, তোমাদের স্বাগত জানাই।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিএনপিতে যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন বলেন, জেলার বিভিন্ন উপজেলার প্রায় দুই শতাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র আজকে বিএনপিতে যোগদান করলাম।

যোগদানকারী সজীব সরকার বলেন, আমরা ২৪ এর আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আমাদের আশা আকাঙ্খা ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা। আমরা দেখেছি বিএনপি একটি গণতান্ত্রিক দল। তারা গণতন্ত্র রক্ষার জন্য বিভিন্ন হামলা-মামলার স্বীকার হয়েছে। আমরা আশা করছি বিএনপির হাত ধরে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-অর-রশিদ খান হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

85
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শতাধিক নেতাকর্মী

আপডেট টাইম : ০২:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬