সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

জয়পুরহাটে যুবলীগ নেতা গ্রেপ্তার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জয়পুরহাটে সেনাবাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর এলাকা থেকে যুবলীগের এক ইউনিয়ন সাধারণ সম্পাদক ও তালিকাভুক্ত আসামি রঞ্জু সরকারকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ১১ পদাতিক ডিভিশনের আওতাধীন জয়পুরহাট সেনা ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট সদর অস্থায়ী আর্মি ক্যাম্পের একটি টহল দল ঝুঁকিপূর্ণ ও তালিকাভুক্ত অপরাধীদের শনাক্তে নিয়মিত অভিযান পরিচালনা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর এলাকায় অভিযান চালিয়ে রঞ্জু সরকারকে গ্রেপ্তার করা হয়।
সেনা সূত্র জানায়, গ্রেপ্তারকৃত রঞ্জু সরকারকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ১১ পদাতিক ডিভিশনের অধীন ৪ সিগন্যাল ব্যাটালিয়নের আওতাধীন জয়পুরহাট সেনা ক্যাম্প জানায়, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অরাজকতা প্রতিরোধে সেনাবাহিনীর টহল ও অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

জয়পুরহাটে যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬