সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

বিএনপি সমর্থকদের বাড়িতে ভোট চাইতে গেল জামায়াত: উত্তেজনা, গাড়ী ভাংচুর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি সমর্থকদের বাড়িতে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা ভোট চাইতে যাওয়ার পর তর্ক-বিতর্কের এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি প্রাইভেট কার ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামীর একদল মহিলা কর্মী বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া গ্রামে বিএনপি সমর্থকদের বাড়িতে গিয়ে মহিলাদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে। এ সময় সেখানে দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। বিষয়টি জানতে পরে জামায়াতের নেতাকর্মীরা প্রাইভেট কার ও মোটর সাইকেলযোগে ঘটনাস্থলে যায়। এ সময় তাদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে জামায়াত নেতাকর্মীদের মোটর সাইকেল ও প্রাইভেট কার ভাংচুরের ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার কর বলেন, বিএনপি সমর্থকদের বাড়িতে ভোট চাইতে যাওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

বিএনপি সমর্থকদের বাড়িতে ভোট চাইতে গেল জামায়াত: উত্তেজনা, গাড়ী ভাংচুর

আপডেট টাইম : ০৮:৫৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬