সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ: আহত ৫, পুলিশ মোতায়েন

সিরাজগঞ্জের তাড়াশে ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ইদ্রিস আলী  ও ইউসুব আলীর পরিবারের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ঈদগাহ মাঠের কিছু অংশ সরকারি খাসের জায়গা ইউসুব আলীর লোকজনের বাড়ির পাশে হওয়ায় তারা জোরপূর্বক দখলের চেষ্টা করে। এই জায়গাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পূর্ব বিরোধের জের ধরে আজ দুপুরে সার্ভেয়ারের লোক জায়গা মাপার জন্য আসলে আবারও উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষে জড়িয়ে যায় ।
সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত  হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষ থানায় এখনো অভিযোগ দেয়নি।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ: আহত ৫, পুলিশ মোতায়েন

আপডেট টাইম : ০৪:৪২:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬