সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

মোটরসাইকেল রেসের সময় দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

কলেজ ছাত্র সোহাগ। ছবি : সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রেস করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন রহম আলী হাজি বাড়ির দরজায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় মৃত্যু হওয়া এ কলেজ ছাত্রের নাম সোহাগ। সে উপজেলার টবগী ৭নং ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক মো. সেলিমের ছেলে। সোহাগ হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আ. রশিদ  জানান, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টবগী রাস্তার মাথা বাজার থেকে মনিরাম বাজারে পথে দ্রুতগামী জিকসার ও আরটিআর দুটি মোটরসাইকেল পাল্লা দেয়। এতেই জিকসারে থাকা দুজন আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই কলেজছাত্র সোহাগের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা সিয়াম আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ও ওসি তদন্ত রিপনসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশ ও মোটরসাইকেলটি বোরহানউদ্দিন থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের রাস্তা মেরামতের পর থেকে একের পর এক মৃত্যুর সংবাদ শুনছি। নতুন করে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের বেপরোয়া গতিতে দিশাহারা আমরা। এগুলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে। তবে পরিবারের কোনো অভিযোগ বা আইনি কোনো জটিলতা না থাকায় সোহাগের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে এ দিন ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

মোটরসাইকেল রেসের সময় দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আপডেট টাইম : ০৬:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬