সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ Logo আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় দাশকে জামিন দেননি হাইকোর্ট Logo বিনামূল্যে বিদ্যুৎ ও মাদকমুক্ত তামিলনাড়ুর প্রতিশ্রুতি বিজয়ের Logo রায়গঞ্জে গরু চুরি রোধে ‘বাঁশ ব্যারিয়ার: ব্যতিক্রমী উদ্যোগে খামারিদের স্বস্তি  Logo কোটি টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo রায়গঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে ধানের অধিক ফলন নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা Logo রায়গঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, লাল নিশানায় চলছে সতর্কতা Logo কামারখন্দে সড়ক দুর্ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু Logo শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন বিজয় Logo সিরাজগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক ‘আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ’ কমপ্লেক্স

মদ পান করে জেলে যেতে হলো দুই যুবককে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চোলাই মদ সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার মৃত আমিনের ছেলে মো. সুমন (৩২) এবং সেনবাগ উপজেলার মধুপুর গ্রামের মৃত আলী আহমদের ছেলে বাবলু (৩০)।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ’র নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় চোলাই মদ সেবনরত অবস্থায় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে এক লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ৭৬তম জন্মদিন আজ

মদ পান করে জেলে যেতে হলো দুই যুবককে

আপডেট টাইম : ০২:২২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬