সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

ধানের শীষের কান্ডারি মামা-ভাগনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের দুটি আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন মামা ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাগ্নে এম এ মুহিত। তারা দুজনে বিএনপি থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে নির্বাচনী মাঠে লড়ছেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সদর উপজেলার কয়েলগাঁতী গ্রামের বাসিন্দা। তাঁর বাবা ছিলেন মুসলিম লীগ নেতা ও পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী। এম এ মুহিত শাহজাদপুর উপজেলার বাসিন্দা। তিনি ইকবাল হাসান মাহমুদ টুকুর বড়বোন ডা. তাছনিমা মতিন ও সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রফেসর ডা. এম এম মতিনের বড় ছেলে।

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসন থেকে ১৯৮৬, ১৯৮৮ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী পরবর্তীতে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন।

অপরদিকে এম এ মুহিত শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা বিএনপির প্রধান উপদেষ্টার পদে রয়েছেন। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে পরাজিত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মামা-ভাগ্নে দুজনেই বিপুল ভোটে বিজয়ী হবেন বলে দাবী বিএনপি নেতাকর্মীদের।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ এমনিতেই বিএনপির ঘাটি। ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তাঁর ভাগ্নে এম এ মুহিত নিজ নিজ আসন থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে। অন্যান্য আসনেও বিএনপি প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশা করেন তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

ধানের শীষের কান্ডারি মামা-ভাগনে

আপডেট টাইম : ০৬:০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬